কুড়িগ্রামে প্র্যাকটিক্যাল অ্যাকশন’র ত্রাণ বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৬, ১৯:৪৭আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ১৯:৪৭

কুড়িগ্রামে প্র্যাকটিক্যাল অ্যাকশন’র ত্রাণ বিতরণ কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নে প্র্যাকটিক্যাল অ্যাকশন, বাংলাদেশ-এর উদ্যোগে এবং ইউকে এইড- এর অর্থায়নে ব্যতিক্রমী ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে সংস্থাটির ‘পামকিন এগেইন্টস প্রোভার্টি’ প্রজেক্টের আয়োজনে উপজেলার রমনা ইউনিয়নের পাচঁশ পরিবারকে এই ত্রাণ সহায়তা দেওয়া হয়।

রমনা ইউনিয়ন পরিষদ ভবন চত্বরে আয়োজিত এ কার্যক্রমে ইউনিয়নের দুস্থ নারী-পুরুষকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।  ত্রাণ সামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, লবণ, খাবার স্যালাইন ছাড়াও প্রতি পরিবারের জন্য একটি করে মিষ্টি কুমড়া এবং দুর্গত নারীদের জন্য স্যানিটারী ন্যাপকিন বিতরণ ছিল ব্যতিক্রমী উদ্যোগ।

প্র্যাকটিক্যাল অ্যাকশন, বাংলাদেশ- এর হেড অব এক্সট্রিম প্রোভার্টি প্রোগ্রাম এজেএম নাজমুল ইসলাম জানান, ইউকে এইড এর অর্থায়নে পামকিন প্রডিউসার গ্রুপ,গঙ্গাছড়া,কাউনিয়া এবং উলিপুরের সদস্যরা তিস্তার চরে উৎপাদিত মিষ্টি কুমড়া কুড়িগ্রামের ৫০০ বানভাসি পরিবারের জন্য সহায়তা হিসেবে বিতরণ করছে।

তিনি আরও জানান, প্র্যাকটিক্যাল অ্যাকশন, বাংলাদেশ কুড়িগ্রামের চারটি উপজেলার চরাঞ্চলের ভূমিহীনদের মাঝে তাদের মিষ্টি কুমড়া চাষ প্রকল্প শুরু করতে যাচ্ছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলার হতদরিদ্র জনগোষ্ঠী নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে মিষ্টি কুমড়া রফতানি করতে পারবে। ফলে আজ  যারা রিলিফ নিতে এসেছে তারা ভবিষ্যতে অন্যদের ত্রাণ সহায়তা করতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ত্রাণ বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন রমনা ইউনিয়নের চেয়ারম্যান আজগার আলী ও প্র্যাকটিক্যাল অ্যাকশন,বাংলাদেশ- এর কর্মকর্তারা।

আরও পড়ুন: 

‘বেহেস্তের শর্টকাট পথ’ দেখিয়ে জঙ্গি বানায় তামিম-জিয়া

/বিটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম