রংপুরে যাত্রাবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পড়ায় দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। সোমবার দুপুরে হাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। এরমধ্যে একজনের নাম সোহরাব হোসেন। আরেকজনের পরিচয় জানা যায়নি। আহত কয়েকজনকে আশেপাশের হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষুব্ধ জনতা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল।
/এআরএল/
আরও পড়ুন:
তারেকের স্ত্রী জোবাইদার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী








