ফুটবল খেলাকে কেন্দ্র করে রংপুরের আলমনগর এলাকার ইস্পাহানি ক্যাম্পের বিহারীদের দু’পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।
বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫ জনকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত সহকারী পুলিশ সুপার এ সার্কেল আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
প্রায় দু’ঘন্টার সংঘর্ষে ১৫টি বাড়ি ও মালামাল ভাঙচুর, একইসঙ্গে লুটপাট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ সংঘর্ষ থেকে দু’গ্রুপকে থামাতে কয়েকদফা লাঠি চার্জ করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নারী ও পুরুষ সহ ১৬ জনকে আটক করেছে। জব্দ করা হয়েছে সংঘর্ষে ব্যবহৃত বেশ কয়েকটি চাপাতিসহ অস্ত্র অস্ত্র।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে বলে আতাউর রহমান জানান।
/এইচকে/








