গরু মোটাতাজাকরণের ৩ লাখ নিষিদ্ধ বড়ি উদ্ধার

হিলি প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৬, ১৪:১৮আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ১৪:১৮

দিনাজপুর দিনাজপুরের হিলিতে ভারতীয় গরু মোটাতাজাকরণের কাজে ব্যবহৃত ৩ লাখ ২৬ হাজার ৬শ পিস আমদানি নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। বুধবার ভোররাতে হিলি সীমান্তের বিশাপাড়া গ্রামের বটতলি এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়েছে।

নিষিদ্ধ এসব ট্যাবলেটের মধ্যে প্রাকটিন, সেটম্যাক্স, লিমোসলিড বড়ি রয়েছে।  

বিজিবি হিলির বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার মো. রফিকুল ইসলাম জানান, ভারতীয় বড়ির বড় একটি চালান দেশের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদ পেয়ে বুধবার ভোররাতে বিজিবির একটি বিশেষ টহল দল চোরাকারবারীদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে চোরাকারবারীরা সীমান্তের বিশাপাড়া গ্রামের বটতলি এলাকায় তিনটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে বস্তাগুলি উদ্ধার করে বস্তার ভেতর থেকে ভারতীয় গরু মোটাতাজাকরণ কাজে ব্যাবহৃত প্রাকটিন ১ লাখ ৩৩ হাজার, সেটম্যাক্স ৪৫ হাজার ৬শ, লিমোসলিড ১ লাখ ৪৮ হাজার পিচ বড়ি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বড়িগুলোর বাজার মূল্য ৬৫ লাখ ৩২ হাজার টাকা। উদ্ধারকৃত বড়িগুলো হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুন- 

নব্য জেএমবি: এক জঙ্গি ২২ হামলায় জড়িত!

৩ বছরেও চালু হয়নি বেনাপোল স্থলবন্দর বাস টার্মিনাল

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম