আফসানা হত্যার বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৬, ০২:০২আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ০২:০৩

আফসানা হত্যার বিচার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ঢাকা মিরপুরের সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির স্থাপত্যবিদ্যার শেষ বর্ষের ছাত্রী ঠাকুরগাঁওয়ের মেয়ে আফসানা ফেরদৌস হত্যার বিচারের দাবিতে মানববন্ধব কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। বুধবার দুপুরে ঠাকুরগাঁও রুহিয়া এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানবন্ধনে রুহিয়া এলাকার স্কুল, কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।

এ সম্পর্কিত আরও খবর: 

আফসানা হত্যাকাণ্ড: লাশ ফেলে গেছে দুই তরুণ, সিসি টিভি ফুটেজ দেখছে পুলিশ

উল্লেখ্য, শনিবার (১৩ আগস্ট) খুন হয় আফসানা ফেরদৌস। ওই দিন রাতে মোবাইলে ফোন করে সৌরভ নামের ব্যক্তি আফসানার মাকে জানান, আফসানার লাশ বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। এরপর আফসানার মা ঠাকুরগাঁও থেকে আত্মীয়স্বজনদের বিষয়টি জানায়। খবর পেয়ে আফসানার মামা ও স্বজনরা দ্রুত সেখানে ছুটে যান। কিন্তু সেখানে লাশ পাওয়া যায়নি। 

এরপর অপর একটি অপরিচিত নাম্বার থেকে ফোন করে থেকে এবার জানানো হয়, আফসানার লাশ মিরপুরের আল-হেলাল হাসপাতালে। সবাই ছুটে যায় আল-হেলাল হাসপাতালে। কর্তৃপক্ষ জানায়, এ নামে একটি লাশ কাফরুল থানায় রয়েছে। এরপর কাফরুল থানায় পৌঁছানোর পর আফসানার ছবি দেখালে থানায় ডিউটিরত পুলিশ কর্মকর্তা জানান, এমন চেহারার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রাত তিনটায় মর্গে আফসানার লাশ শনাক্ত করেন তার মামা এবং স্বজনরা।

রবিবার ময়নাতদন্ত শেষে আফসানার মরদেহ গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় নিয়ে আসা হয়। পুলিশ জানিয়েছে, আগামী দু-তিন দিনের মধ্যে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া যাবে। এরপর হত্যা মামলা দায়ের করা হবে।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক