লোডশেডিংয়ের প্রতিবাদে হারিকেন হাতে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি
২৪ আগস্ট ২০১৬, ২০:৫৮আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ২০:৫৯

গাইবান্ধায় লোডশেডিংয়ের প্রতিবাদে হারিকেন হাতে মানববন্ধন গাইবান্ধায় লোডশেডিংয়ের প্রতিবাদে হারিকেন হাতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী জনগণ। বুধবার গাইবান্ধা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে গ্রাহকরা বৈদ্যুতিক বাল্ব ভেঙে  ‘ভুক্তভোগী গাইবান্ধাবাসী’ ব্যানারে এই মানববন্ধন করেন।

এসময় সাংস্কৃতিক কর্মী আলমগীর কবির বাদলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা শাহ শরিফুল ইসলাম বাবলু, জেলা সিপিবি’র সম্পাদক মিহির ঘোষ, জেলা বাসদের সদস্য সচিব মঞ্জুর আলম মিঠু, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, জেলা বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ মজুদ থাকলেও প্রচুর পরিমাণে অবৈধ সংযোগ থাকার ফলে বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধ করেও গ্রাহকরা দিনে ৪ থেকে ৫ ঘণ্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছেন না। সোম ও মঙ্গলবার দুদিন রাতে একটানা প্রায় ২০ ঘণ্টা জেলা শহর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। গ্রামের অবস্থা আরও ভয়াবহ।

গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহ নেওয়াজ বলেন, জেলায় বিদ্যুতের চাহিদা ২২ থেকে ২৪ মেগাওয়াট। কিন্তু সেখানে পলাশবাড়ীর গ্রিড লাইন থেকে দিনে ১৩ থেকে ১৪ মেগাওয়াট এবং রাতে বিশেষ করে পিক আওয়ারে ১২ থেকে ১৩ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। কোন এলাকায় কত মেগাওয়াট বিদ্যুৎ পাবে তা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড’ (পিজিসিবি) নিয়ন্ত্রণ করে। পিজিসিবি চাহিদা অনুযায়ি সরবরাহ না দেওয়ায় লোডশেডিং হচ্ছে।

এসব বিষয়ে পিজিসিবি গাইবান্ধার পলাশবাড়ী ১৩২/৩৩ কেভি গ্রিড উপ-কেন্দ্রের সহকারি প্রকৌশলী অতুল বাবু মুঠোফোনে বলেন, বিদ্যুৎ সরবরাহ দেওয়ার ব্যাপারে আমাদের করণীয় কিছু নেই। বিষয়টি নিয়ন্ত্রণ করে ঢাকা লোড ডিসপাস সেন্টার।

মানববন্ধনে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক ও পেশাজিবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ স্বেচ্ছায় অংশ গ্রহণ করে।

/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম