নীলফামারীতে জঙ্গিবিরোধী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৬, ১৪:০৭আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ১৪:১২

দেশব্যাপী সন্ত্রাস, জঙ্গিবাদ ও নৈরাজ্যের প্রতিবাদে নীলফামারীতে পৃথক পৃথক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে শহরের বড় বাজার ট্রাফিক মোড়ে দেশব্যাপী জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি নীলফামারী জেলা শাখা। নীলফামারীতে জঙ্গিবিরোধী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে সেখানে সংগঠনের জেলা সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি তোবারক আলী, কার্যকরী সদস্য ডা. মোস্তাফিজুর রহমান সবুজ ও মহির আলী প্রমুখ।

এদিকে বেলা ১২টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে জঙ্গি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন করে বাংলাদেশ জামিয়াতুল মোদারছেরিন।

মানবন্ধন চলাকালে সেখানে সংগঠনের ছয় উপজেলার সহস্রাধিক সদস্য উপস্থিত ছিলেন।

সংগঠনের জেলা সভাপতি আ ন ম মনছুর আলীর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সদর উপজেলার সভাপতি আব্দুল আজিজ,জলঢাকা উপজেলা শাখার সভাপতি মাহাতাব উদ্দীন, ডিমলা উপজেলা শাখার সভাপতি তৈয়বুর রহমান, ডোমার উপজেলা শাখার সাধারণ সম্পাদক সামসুদ্দীন হোসাঈনী, সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

আরও পড়ুন: বাবার বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ ছেলের
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম