জলঢাকায় বজ্রপাতের আগুনে ৫টি ঘর পুড়ে ছাই

নীলফামারী প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৬, ১৯:২৩আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ১৯:২৭

আগুনে পুড়ে যাওয়া পাঁচ ঘরের একটি বজ্রপাতের ভয়াবহ আগুনে নীলফামারীর জলঢাকায় একটি পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই হয়েছে। ঘটনাটি ঘটে পৌরশহরের উত্তর কাজিরহাট আজগার মাষ্টারপাড়া এলাকায়। বাংলা ট্রিবিউনের কাছে ঘটনার সত্য স্বীকার করেন জলঢাকা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স টিমলিডার মমতাজুল ইসলাম।
এ ঘটনায় ওই পরিবারের আঞ্জুয়ারা বেগম (৩২) ও পারুল আকতার (২৮) নামের  দুই গৃহবধূ আহত হয়। জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করা হয়েছে।  
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সোমবার সকাল ৮টায় মুষলধারে বৃষ্টি শুরু হলে তার কিছুক্ষণ পরই বিকট শব্দে বজ্রপাতে আমিনুর রহমানের বাড়ীর টিনের ছাদে অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটে। মুহূর্তেই তা ছড়িয়ে পরে আশপাশের ঘরগুলোয়। এতে ৫টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে ক্ষতিগ্রস্তদের পরিবারসহ স্থানীয়রা ক্ষতিগ্রস্ত আমিনুর রহমানের ছেলে অহিদুল ইসলাম জানায়, বজ্রপাতের কারণে আমাদের বাড়ির ৫টি ঘর, আসবাবপত্র, নগদ ৬০ হাজার টাকা ২০ মন ধানসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং আমার স্ত্রী ও ভাইয়ের স্ত্রী এ ঘটনায় মারাত্মক ভাবে আহত হয়েছে।
জলঢাকা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স টিমলিডার বলেন, বজ্রপাতের আগুনে এ দুর্ঘটনাটি ঘটেছে।
অন্যদিকে বজ্রপাতে শৌলমারী ইউনিয়নে আরো একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
/এইচকে/

পড়ুন: রংপুরে খাদেম হত্যা মামলার চার্জশিট প্রত্যাখ্যান

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম