হিলিতে বিস্ফোরক তৈরির উপাদান ও ফেন্সিডিল উদ্ধার

হিলি প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৬, ১১:৪৩আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ১১:৪৫

হিলি সীমান্ত (ফাইল ফটো) দিনাজপুরের হিলি সীমান্তে থেকে বিস্ফোরক তৈরির উপাদান ৪৯৮ কেজি সালফার পাউডার ও ২৭০ বোতল ফেনন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার ভোরে হিলি সীমান্তের চেংগ্রাম ও নওপাড়া মাঠ থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি হিলির বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম জানান, ভোর সাড়ে ৫টায় বিজিবির সদস্যরা  সীমান্তের চেংগ্রাম এলাকায় অভিযান চালায়। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে চেংগ্রাম মাঠে ১০টি প্লাস্টিকের বস্তায় সালফার পাউডারগুলো রেখে চলে যায়। পরে বস্তাগুলো থেকে ৪৯৮কেজি সালফার পাউডার উদ্ধার করা হয়। এসবের বাজার মূল্য ২৪ লাখ ৯০ হাজার টাকা।
এদিকে রবিবার ভোর ৫টায় বিজিবির ওই বিশেষ টহল দল হিলি সীমান্তের নওপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। যার বাজার মূল্য ১লাখ ৮ হাজার টাকা।

/এমডিপি/আপ-এইচকে/

পড়ুন : হিলিতে গরু মোটাতাজাকরণ ট্যাবলেটের চোরাচালান বেড়েছে

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান