হিলিতে গরু মোটাতাজাকরণ ট্যাবলেটের চোরাচালান বেড়েছে

হিলি প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৬, ০৭:৫৯আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ০৮:০৫

হিলি সীমান্ত (ফাইল ফটো) আসন্ন কোরবানির ঈদকে ঘিরে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে গরু মোটাতাজাকরণ ট্যাবলেটের চোরাচালানের পরিমান আগের তুলনায় বেড়েছে। হিলি সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে তারা ভারত থেকে দেশে পাচার করে আনছে কোটি টাকার ট্যাবলেট। মাঝে মাঝে সীমান্ত রক্ষী বাহিনীর হাতে দুএকটি চালান ধরা পড়লেও অধিকাংশ চালানই পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকার খামারগুলোতে। বেশি লাভের আশায় গরু মোটাতাজাকরণে অসৎ খামারিরা এসব ট্যাবলেট ব্যাবহার করছেন।

জানা গেছে, জুন থেকে আগস্ট পর্যন্ত হিলি সীমান্তে অভিযান চালিয়ে ১ কোটি ৫৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৭ লাখ ৮৬ হাজার পিস প্রাকটিন ও ডেক্রিন নামক ট্যাবলেট আটক করেছে বিজিবি। তারপরও থামছেনা এসব চোরাকারবারীদের তৎপরতা।

আরও জানা গেছে, ঈদকে সামনে রেখে অসাধু খামারিরা গরু মোটাতাজাকরণে মরিয়া হয়ে উঠে। আর একারণেই এসব ট্যাবলেটের চাহিদা বেড়ে যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, পাচার হয়ে আসা এসব ট্যাবলেট হিলি থেকে পার্শবর্তী ঘোড়াঘাট এবং গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মজুদ করা হয়। এরপর বগুড়া হয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তা সরবরাহ করা হয়।

সীমান্তে বসবাসকারীরা বলছেন, পাচার হওয়া ট্যাবলেট দেশের অভ্যন্তরে বিভিন্ন এলাকার অসাধু গরুর খামারিদের হাতে পৌঁছে যায়। কখনও বিজিবি সদস্যদের ম্যানেজ করে আবার কখনও বিজিবি সদস্যদের চোখ ফাঁকি দিয়ে দেশে প্রবেশ করছে এসব বিভিন্ন ট্যাবলেট।

যদিও খামারিরা বলছেন, তারা প্রাকৃতিক নিয়মে, স্থানীয় ডাক্তারের পরামর্শে গরুকে খৈল, ভুষি, খুদেরভাত, কাঁচা ঘাস খাওয়ান। সীমান্ত দিয়ে আসা এসব ট্যাবলেট ব্যাবহার করেননা।

হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ননী গোপাল বর্মন জানান, ‘প্রতিবছরের ন্যায় এবারও সামনে কোরবানির ঈদ উপলক্ষে গরু মোটাতাজাকরণ করা হচ্ছে। তবে হিলি একটি সীমান্ত এলাকা হওয়ায় সতর্কতামূলক ব্যাবস্থা নেওয়া হয়েছে। এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবির মাধ্যমে এবং আমরা নিজেরাও কঠোর নজরদারি করছি।  যাতে খামারিরা গরু মোটাতাজাকরণে ওষুধ ব্যবহার করতে না পারে।’

তিনি আরও বলেন, ‘এর পরও কেউ গরু মোটাতাজাকরণ কাজে ট্যাবলেট ব্যাবহার করলে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যাবস্থা নেওয়া হবে।’

জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, ‘সীমান্ত দিয়ে গরু মোটাতাজাকরণ ট্যাবলেট চোরাচালানে আমরা নজরদারি বাড়িয়েছে। সম্প্রতি বিজিবির অভিযানে আমরা প্রায় দুই কোটি টাকা মূল্যের এসব ট্যাবলেট আটক করেছি।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে