দিনাজপুর-ঢাকা মহাসড়কে বাস উল্টে শিশুসহ চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন প্রায় ৪০ জন। আহতদের মধ্যে ৩৩ জনকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুর দেড় টার দিকে গোবিন্দপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন শিশু, একজন মহিলা ও ২ জন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে দিনাজপুর থেকে ছেড়ে আসা এসকে পরিবহনের একটি বাস ঠাকুরগাঁওয়ে যাচ্ছিল। পথে দিনাজপুরের সদর উপজেলার গোবিন্দপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে বাসটি পৌছালে একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত হয়। এসময় ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। এরপর চিকিৎসাধীন অবস্থায় এক শিশু ও এক মহিলার মৃত্যু হয়।
দিনাজপুর কোতয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।
আরও পড়ুন ব্রাহ্মণবাড়িয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০
/এমডিপি/








