রংপুরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত, আটক ৪

রংপুর প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৬, ০৯:০৩আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ০৯:০৩

রংপুরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত, আটক ৪ রংপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত সদস্য নিহত হয়েছে। তার নাম হুমায়ুন কবীর (৩২)। এসময় আরও চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে পীরগঞ্জ উপজেলার চণ্ডিপুরে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি ছোরা, একটি ওয়ান শ্যুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।

পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এ ঘটনায় পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিহত হুমায়ুন কবীরের বাড়ি বরিশালের ডেকুলিয়া গ্রামে। আটকৃতরা হলেন, ইউসুফ হাওলাদার (২৬), জাহাঙ্গীর আলম (২৪), সাব্বির আলী (১৮) ও মিলন মিয়া (৩৩)।

পুলিশ জানায়, সোমবার দুপুরে পাট ব্যবসায়ী হাফিজার রহমান ইসলামী ব্যাংক পীরগঞ্জ শাখা থেকে ১১ লাখ টাকা তুলে তার বাড়ি নিয়ামতপুরে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে একদল দুবৃর্ত্ত মাইক্রোবাসে করে ওই ব্যবসায়ীর মোটরসাইকেলের গতিরোধ করে তাকে কুপিয়ে আহত করে। এরপর ওই ব্যবসায়ীকে টাকাসহ তাদের মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও এলাকাবাসী মাইক্রোবাসটিকে ধাওয়া করে মিঠাপুকুর উপজেলার চৌধুরী গোপালপুরে আটক করে। এসময় ৫ ডাকাতসহ ব্যবসায়ী হাফিজুর ও ছিনতাই হওয়া ১১ লাখ টাকার মধ্যে ৯ লাখ ৭৬ হাজার টাকা উদ্ধার করে।  

ওসি রেজাউল করিম জানান, মঙ্গলবার ভোরে আটক ডাকাতদের সঙ্গে নিয়ে তাদের আরও সহযোগীদের গ্রেফতার করতে যায় পুলিশ। পথে পীরগঞ্জ উপজেলার চণ্ডিপুর নামকস্থানে ডাকাতদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পাল্টা গুলি ছোড়ে পুলিশও। এসময় ডাকাত হুমায়ুন কবীর নিহত হন।

লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ওসি রেজাউল করিম।  

/এমডিপি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম