ওসির চড়ে কনস্টেবল হাসপাতালে

লালমনিরহাট প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৬, ২০:১৭আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ২০:১৭





ওসি-রফিকুল-ইসলাম লালমনিরহাট সদর থানার ওসি রফিকুল ইসলামের চড়ের আঘাতে শামছুল হক (৪৫) নামে এক কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। তিনি এখন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সদর থানার ভেতরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট সদর থানার মুন্সি (অফিস সহকারী) পদে কর্মরত রয়েছেন কনস্টেবল শামছুল হক। মঙ্গলবার দুপুরে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম কাজের জন্য আইকা (গাম) খোঁজেন। কিন্তু আইকা না থাকায় তা বাজার থেকে আনতে হবে বলে মুন্সি শামছুল হক ওসিকে জানান। এতেই ক্ষিপ্ত হয়ে ওসি রফিকুল ইসলাম নিজেই তার রুমে গিয়ে তাকে চড় মারেন। এতে টেবিলের সামনেই পড়ে যান শামছুল হক। পরে তাকে দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সদর থানার একাধিক পুলিশ সদস্য জানান, শুধু চড়ই নয়,কনস্টেবল শামছুলকে অকথ্য ভাষায় গালমন্দও করেন ওসি রফিকুল ইসলাম।
লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আজমল হক জানান, পুলিশ সদস্য শামছুল হকের হৃদযন্ত্রের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম চড় মারার বিষয়টি অস্বীকার করেন।
তিনি জানান, কাজ ঠিকমতো বুঝে নিতে না পারায় শামছুলকে বলা হয়েছে মুন্সির দায়িত্ব ছেড়ে দিতে। এর বাইরে অন্য কোনও ঘটনা ঘটেনি। তবে শামছুল হৃদযন্ত্রের সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, কাজ বুঝে নিতে একটু চাপ দেওয়ার কারণে শামছুল হক অসুস্থ হয়ে পড়েন। তিনি আগে থেকেই হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। তবে রংপুরে তার চিকিৎসার খোঁজ-খবর নেওয়া হচ্ছে। 
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম