দুর্গাপূজায় নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে: অতিরিক্ত ডিআইজি

রংপুর প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৬, ১৬:২০আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ১৬:২০

দুর্গাপূজায় নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে: অতিরিক্ত ডিআইজি এবার দুর্গাপূজায় নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বশির আহাম্মেদ। তিনি বলেন, ‘আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে। রংপুর বিভাগের আট জেলার পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে আমরা বৈঠক করেছি। তারা আমাদের জানিয়েছেন পূজা উপলক্ষে রংপুর বিভাগে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনও আশঙ্কা নেই, বরং হিন্দু সম্প্রদায় উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপনের সব প্রস্তুতি গ্রহণ করেছে।’

বৃহস্পতিবার দুপুরে রংপুর বিভাগের আইন-শৃঙ্খলা বিষয়ে মাসিক সভা শেষে অতিরিক্ত ডিআইজি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

তিনি জানান, রংপুর বিভাগের আট জেলায় এবার পাঁচ হাজার ১২০টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে এক হাজার ২৫টি মণ্ডপকে অধিক গুরুত্বপূর্ণ, এক হাজার ৩৭৬টি মণ্ডপকে গুরুত্বপূর্ণ এবং বাকি পূজা মণ্ডপকে সাধারণ হিসেবে চিহ্নিত করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  

এবার পুজায় জেলা পুলিশের পাশাপাশি র‌্যাব, হাইওয়ে পুলিশ, নৌ-পুলিশসহ পুলিশের সব ইউনিটের সমন্বয়ে টহল ব্যবস্থা থাকবে বলেও জানিয়েছেন অতিরিক্ত ডিআইজি।

আরও পড়ুন:
কানাডা নূর চৌধুরীর অভিবাসন নবায়ন করেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম