বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি নিহত

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০১৬, ১০:৩৬আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৬, ১১:৪৪

সীমান্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে দুই জেলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার ভোর রাতে কুড়িগ্রাম ও ঝিনাইদহ সীমান্তে এ ঘটনা ঘটে।

আমাদের কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিএসএফের গুলিতে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম ফুল মিয়া ওরফে দুখু মিয়া। তিনি উপজেলার শৌলমারী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুল হাই-এর ছেলে বলে জানা গেছে।

শুক্রবার ভোর রাতে উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্তের ১০৬১ নং আন্তর্জাতিক পিলারের কাছে এই ঘটনা ঘটে।

রৌমারী থানার ওসি এবিএম সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, ঝিনাইদহ প্রতিনিধি জানান,জেলার মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে গিয়ে বিএসএফ’র গুলিতে জসিম মণ্ডল নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলার দর্শনাতে। শুক্রবার ভোররাত ৩টার দিকে ভারতের ভেতরে হাজরাখাল এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি’র ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম জানান, নিহত জসিম মণ্ডল সীমান্ত পার হয়ে ভারতের ৮’শ গজ ভেতরে হাজরাখাল এলাকায় প্রবেশ করে।

এ সময় সে হাজরাখাল বিএসএফ ক্যাম্পের একটি টহল দলের সামনে পড়ে।  বিএসএফ তাকে থামতে বললে সে পালানোর চেষ্টা করে। পরে বিএসএফ সদস্যরা তাকে গুলি করে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ ভারতের হাসখালী থানায় রয়েছে। ময়নাতদন্ত শেষে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত দেওয়া হবে বলে জানান বিজিবি কর্মকর্তা।

আরও পড়ুন:
আগুন সন্ত্রাসের আসামি খালেদা জিয়ারও বিচার হবে: প্রধানমন্ত্রী

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম