চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে যাত্রীর মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৬, ১২:২৬আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ১২:২৬

লালমনিরহাট লালমনিরহাটের তিস্তা রেলওয়ে স্টেশন প্লাটফর্মে ট্রেনে কাটা পড়ে ভোলা রঞ্জন শীল(৬৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় এ ঘটনা ঘটে। তিনি দৌড়ে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেছিলেন।

সকাল ১১টায় লালমনিরহাট জিআরপি থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিহতের ছেলে সুনীল চন্দ্র শীলের কাছে হস্তান্তর করে।

তিস্তা রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল হামিদ জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা দিনাজপুরের বিরলগামী ৬১ কমিউটার ট্রেনটি সকাল ৭টায় তিস্তা রেলওয়ে স্টেশনে পৌঁছানোর সময় এর নিচে কাটা পড়েন ওই যাত্রী। তিনি চলন্ত ট্রেনে দৌড়ে উঠার চেষ্টা করলে নিচে পড়ে যান। এরপর সেখানেই কাটা পড়ে তার মৃত্যু হয়। 

নিহত রঞ্জন শীল কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কাঁঠালবাড়ী (সিনাই) এলাকার মৃত নিখিল চন্দ্র শীলের ছেলে।

লালমনিরহাট জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(এসআই) আইয়ুব আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘তিস্তা রেলওয়ে স্টেশন মাষ্টার আব্দুল হামিদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। সব প্রক্রিয়া শেষে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

আরও পড়ুন- 

গুলশাল হামলার আগে ৫ জঙ্গির বক্তব্যের ভিডিও প্রকাশ
ডিএমপির দেওয়া তথ্য ফরম: ২০ লাখ পরিবারের সাড়া

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের