উত্তরপত্র পুনরায় মূল্যায়ন করাসহ তিন দফা দাবিতে আন্দোলনে নেমেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। রবিবার সকালে বিভাগে তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট শুরু করেছেন তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষার ফলাফলে সাত পরীক্ষার্থীকে ফেল ও এক পরীক্ষার্থীকে শূন্য দেওয়া হয়েছে। তারা এ ফলাফল পুনর্মুল্যায়নসহ তিন দফা দাবিতে এই আন্দোলনে নেমেছে। তাদের অন্য দাবি দুটি হলো, এ ঘটনায় জড়িত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া উদ্যোগ নিতে হবে বিভাগের সেশনজট কমানোর।
বিভাগের প্রধান অধ্যাপক ড. আবুল কালাম মো. ফরিদউল ইসলাম জানান, দু’জন শিক্ষক খাতা দেখেছেন। ‘এখানে আমাদের কিছু করার নেই।’
/এআরএল/








