নীলফামারীতে প্রতিমা তৈরির কাজ শেষ, বাকি শুধু নকশা

নীলফামারী প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৫:১৭আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৫:১৭

নীলফামারীতে প্রতিমা তৈরির কাজ শেষ, বাকি শুধু নকশা নীলফামারীতে আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে পুরোদমে চলছে প্রতিমা ও পূজামণ্ডব তৈরির কাজ। এবার জেলায় ৮৩৬টি মণ্ডবে পূজা অনুষ্টিত হবে। এরমধ্যে নীলফামারী সদরে ২৭৫টি, ডিমলায় ৮০টি, ডোমারে ৯২টি, জলঢাকায় ১৬৫টি, কিশোরগঞ্জে ১৪০টি ও সৈয়দপুরে ৮৪টি পূজামণ্ডব রয়েছে। আগামী ৭ অক্টোবর ষষ্টি পূজার মাধ্যমে সনাতন ধর্মাম্বলীদের এ উৎসব শুরু হবে, চলবে ১১ অক্টোবর পর্যন্ত। 

রংপুর বিভাগীয় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাড. রথিস চন্দ্র ভৌমিক ও জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি অ্যাড. অক্ষয় কুমার রায় জানান, এবার জেলায় ৮৩৬টি মণ্ডবে পূজা অনুষ্টিত হবে।

দুর্গপুজা উপলক্ষে সদরের মিলন পল্লী সার্বজনীন দুর্গা মন্দির,শিব মন্দির পূজা মণ্ডব, হাড়োয়া পূজা মণ্ডব, দেবির ডাঙ্গা পূজা মণ্ডব, কালীতলা পুজা মণ্ডব ও বাহালীপাড়া কাছাড়ী পুজা মণ্ডবে প্রতিমা তৈরির কাজ চলছে।

মিলন পল্লী সার্বজনীন দুর্গা মণ্ডবের পুরোহিত মিন্টু কুমার ভট্টাচার্য বলেন, ‘শ্রাবনের ২০ তারিখ থেকে প্রতিমা তৈরির কাজ শুরু করেছি। কাজ প্রায় শেষ। এখন কেবল প্রতিমাগুলোর নকশা করা হচ্ছে। আর অল্পদিনের মধ্যেই প্রতিমাগুলোতে রং দিয়ে সুসজ্জিত করা হবে।

নীলফামারী পুলিশ সুপার জাকির হোসেন খাঁন জানান, এবছর হিন্দুদের ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে জেলার বিভিন্ন উপজেলায় সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নীলফামারী সদর থানার ওসি বাবুল আখতার জানান, প্রতি বছরের মতো এবারও শারদীয় দুর্গাৎসব উপলক্ষে নিশিছদ্র নিরাপত্তা নেওয়া হয়েছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী