নীলফামারীতে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

নীলফামারী প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৩৩আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৩৪

নীলফামারী নীলফামারীতে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১৬জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।  সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের ফুলতলায় শেখের মসজিদের সামনে সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আখতার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের  ফুলতালা শেখের মসজিদের সামনে সড়কের বাঁক অতিক্রম করার সময় ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী যাত্রীবাহী কেয়া এন্টারপ্রাইজের একটি বাস (ঢাকা মেট্টো-ব- ১১-৫৪৮০) ও নীলফামারী থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী যাত্রীবাহী  জিসা এন্টারপ্রাইজের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৮০২২)এর মুখোমুখি সংঘর্ষ ঘটে।
নারী ও শিশুসহ বাস দুটির ১৬ যাত্রী এতে আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন বলে জানা গেছে। কোনও নিহতের খবর পাওয়া যায়নি।
এরপর ঘন্টাব্যাপী যানচলাচল বন্ধ থাকে। খবর পেয়ে নীলফামারী সদর থানা পুলিশ বেলা সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাজনিত বাস দু’টি সরিয়ে নেওয়ার পর যানচলাচল আবার শুরু হয়।

/এইচকে/

পড়ুন: নীলফামারীতে প্রতিমা তৈরির কাজ শেষ, বাকি শুধু নকশা

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান