হিলি সীমান্তে দুই কেজি স্বর্ণসহ আটক ১

হিলি প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৫৮আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৫৮

হিলি সীমান্তে দুই কেজি স্বর্ণসহ আটক ১ দিনাজপুরের হিলি সীমান্তে ২ কেজি ওজনের সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার নাম সামছুল আলম (৪৫)। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হিলি জয়পুরহাট সড়কের আটাপাড়া নামক এলাকা থেকে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি টাকা।

সামসুল ইসলামের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব ধরঞ্জী গ্রামে।

বিজিবি হিলি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার একেএম মোস্তফা জানান, সকালে হিলি সীমান্ত এলাকা থেকে ভারতে সোনা পাচার করা হচ্ছে এমন তথ্য পায় বিজিবি। পরে বিজিবির একটি টহল দল হিলি জয়পুরহাট সড়কের আটাপাড়া রেলগেটে অবস্থান নেয়। এসময় সামছুল ইসলাম হিলি থেকে মোটরসাইকেলে করে রেলগেটে আসলে বিজিবি সদস্যরা তল্লাশি চালায়। পরে তার গাড়িতে থাকা ব্যাগ থেকে ১কেজি ওজনের ২টি সোনার বার উদ্ধার করে বিজিবি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সামসুল ইসলাম জানায়, তিনি দীর্ঘদিন থেকে স্বর্ণপাচার কাজে জড়িত।

  /এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম