আগামীকাল হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

হিলি প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৬, ১৭:০৬আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ১৭:০৬

আগামীকাল হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ আগামীকাল রবিবার ভারতের জাতির জনক মহাত্ম গান্ধীর শুভজন্মদিন উপলক্ষে হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল রবিবার বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টে দুদেশের মধ্যে যাত্রী পারাপার চালু থাকবে।

বাংলাহিলি কাস্টম সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানান, আগামীকাল রবিবার ভারতে সরকারি ছুটি থাকবে। এ কারণে ভারতীয় রফতানিকারকরা ওই দিন বন্দর দিয়ে কোনও পণ্য রফতানি করবেন না বা বাংলাদেশ থেকে কোনও পণ্য আমদানিও করবেন না। এতে ওই দিন বন্দর দিয়ে দুদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বানিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় বন্দরের ভেতর থেকে পণ্য খালাস, পণ্য ভর্তি ও পণ্য ডেলিভারি দেওয়াসহ বন্দরের ভেতরে ও হিলি স্থল শুল্ক স্টেশনের সব কার্যক্রম চালু থাকবে। আগামী সোমবার থেকে বন্দর দিয়ে আবারও দুদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম চালু হবে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম