গাইবান্ধায় বাল্যবিয়ে প্রতিরোধে অভিনব কর্মসূচি

গাইবান্ধা প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৬, ১০:৪২আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১০:৪২

গাইবান্ধা জেলা গাইবান্ধা জেলায় একযোগে একই সময়ে বাল্যবিয়ে প্রতিরোধে এক ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
জেলা প্রশাসক অফিস সংলগ্ন সড়ক থেকে শুরু করে জেলা শহরের প্রধান প্রধান সড়ক ও সাত উপজেলা সদর এবং ৮২টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন সড়কে ওই কর্মসূচির আওতায় বিশাল এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে এই মানববন্ধনে অংশ গ্রহণকারীরা বাল্যবিয়ে বন্ধে হাত তুলে শপথ গ্রহণ করে।
শপথ শেষে বাল্যবিয়ে বন্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে `এফিডেভিটের মাধ্যমে বিয়ে পড়ানো ও নিবন্ধন করা নিষিদ্ধ,আইন মন্ত্রণালয়ের আদেশ’ শিরোনামে ৫০ হাজার প্রচারপত্র বিলি করা হয়। এ কর্মসূচিতে জেলা ও উপজেলা শহরের সব শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ এতে অংশ গ্রহণ করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, পুলিশ সুপার মো.আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ শামস-উল আলম হিরু, গাইবান্ধা পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল মমিন খান, সাবেক এমপি আব্দুর রশিদ সরকার, জেলা তথ্য অফিসার সাবিহা আকতার লাকি প্রমুখ।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক