বেরোবি থেকে ককটেল উদ্ধার

রংপুর প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৬, ১১:৪৯আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১১:৪৯

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রশাসনিক ভবনে অবস্থিত পরীক্ষা নিয়ন্ত্রণ দফতরের সামনে থেকে একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ককটেলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশাসনিক ভবনের কর্মকর্তা-কর্মচারীরা অফিসে ভবনের উত্তর গেটের সামনে লাল টেপ দিয়ে মোড়ানো একটি ককটেল পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের সামনে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির কয়েকজন সেটিকে ফাঁড়িতে নিয়ে আসে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাড়ির ইনচার্জ এরশাদ আলী বলেন, এটি ককটেল কিনা এখনও বলতে পারছি না। মাঝারি সাইজের জর্দার কৌটায় লাল টেপে বস্তুটি মোড়ানো ছিল। খবর পেয়ে বস্তুটিকে পুলিশ ফাঁড়িতে এনে পানিতে রাখা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হবে আসলে ককটেল নাকি আতঙ্ক ছড়াতে এমন করা হয়েছে।
এদিকে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বলয় নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসনিক ভবনের দুই গেটে সিসি ক্যামেরা লাগানো থাকলেও এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে কর্মকর্তা-কর্মচারীরা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিষয়টি খতিয়ে দেখতে দাবি জানিয়েছেন তারা।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম