কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৬, ১৭:৩৭আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১৭:৩৭

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত কুড়িগ্রামের রাজারহাটে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তার নাম মজিবর রহমান (৫৩)। বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে উপজেলার চওড়ারহাট বাজারে এ ঘটনা ঘটে।

মজিবর রহমান লালমনিরহাটের পাটগ্রাম থানায় ট্রাফিক কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি সম্প্রতি খুলনা রেঞ্জে বদলীর আদেশ পেয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। তার বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার শ্রীপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুরে কুড়িগ্রাম থেকে রংপুরগামী একটি মিনিবাস চওড়ারহাট বাজারের কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী রাস্তায় পড়ে যান। এসময় বাসের চাকার নিচে পড়ে মজিবর রহমান ঘটনাস্থলে নিহত হন।

কুড়িগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (সার্কেল-এ) সনাতন চক্রবর্তী জানান, লাশ সদর থানায় নেওয়া হয়েছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান