গাইবান্ধায় নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রী নিখোঁজ

গাইবান্ধা প্রতিনিধি
০৭ অক্টোবর ২০১৬, ১৯:২৫আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ১৯:২৫

গাইবান্ধা জেলা গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মৎস্য নদীতে গোসল করতে নেমে মিতু আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের গণেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
কিশোরগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতোয়ার রহমান জানান, দুপুরে ওই গ্রামের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংলগ্ন এলাকায় মৎস্য নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে। মিতু ওই গ্রামের রাখু মিয়ার মেয়ে ও গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
পলাশবাড়ী থানার ওসি (তদন্ত) নবীউল ইসলাম জানান, খবর পেয়ে গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিসের একটি টিম এসে নিখোঁজ মিতুর সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছে। বিকেলে সাড়ে পাঁচটা পর্যন্ত শিশুটির কোনও সন্ধান মেলেনি।
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম