লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশ ২৭ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল ও মটর সাইকেলসহ আলী হোসেন (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার (১৮-অক্টোবর) বিকেলে তাকে আটক করে থানা পুলিশ।
আটক আলী হোসেন আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের সংকরটারী এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
আদিতমারী থানার (ওসি-তদন্ত) ফিরোজ কবির বলেন, আলী হোসেন নিজ বাড়িতে মোটরসাইকেলে ফেন্সিডিল বিশেষ কায়দায় পাচারের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় ফেন্সিডিল ও মোটরসাইকেল জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আবু বক্কর নামে আরও এক মাদকব্যবসায়ী পালিয়ে যায়।
এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
/এমএনএইচ/








