স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় ঈমামের কারাদণ্ড

নীলফামারী প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৬, ২১:১১আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ২১:১১

কারাদণ্ড দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে প্রকাশ্য প্রেম নিবেদন ও উত্ত্যক্ত করায় নীলফামারীর জলঢাকায় এক মসজিদের ঈমামকে ভ্রাম্যমাণ আদালত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। বৃহস্পতিবার সকালে ওই ঈমামকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
জলঢাকা থানার ওসি মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে ওই ঈমামকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, জলঢাকা পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রী বুধবার বিকালে পরীক্ষা শেষে স্কুল থেকে বাড়ি ফিরছিল। এ সময় উপজেলার বকতিয়ার পাড়া উছাটারী জামে মসজিদের ঈমাম ও জেলার কিশোরীগঞ্জ উপজেলার রনচণ্ডী ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের আফসার আলীর ছেলে মওলানা নুরুন্নবী (৩২) ওই ছাত্রীকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করেন। ‌এরআগেও প্রায়ই ওই ঈমাম ছাত্রীটিকে উত্ত্যক্ত করতো। তাৎক্ষণিকভাবে ওই ছাত্রী ঘটনাটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানায়। পরে স্কুলের শিক্ষকরা ঈমামকে আটক করে পুলিশে সোপর্দ করে।
পরে ওই দিন রাত ৯টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল হক প্রধান এ নিয়ে দীর্ঘ শুনানি করেন। সেখানে ঈমাম তার অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত  তার তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম