নীলফামারীতে পল্লী বিদ্যুতের ৪৫টি সংযোগ বিচ্ছিন্ন

নীলফামারী প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৬, ১৭:৫৬আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ১৭:৫৬

নীলফামারী নীলফামারীতে বকেয়া বিলের কারণে পল্লী বিদ্যুতের ৪৫ জন গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জোবায়ের হোসেনের নেতৃত্বে ওই সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়।
সোমবার সকাল ১০টা থেকে বিকাল তিনটা পর্যন্ত ওই অভিযান চালানো হয়।
জেলা সদরের সংগলশী ইউনিয়নের সংগলশী, কাচারী ও সোনারায় ইউনিয়নের বাবুর হাট এলাকায় অভিযান চালিয়ে ওই সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এ সময় অন্যদের মধ্যে অভিযানে অংশ নেন, নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির উপ সহকারী মহা ব্যবস্থাপক রেজাউল করিম, সুবির দত্ত।
পল্লী বিদ্যুতের প্রশাসনিক কর্মকর্তা তরফদার এনামুল কবির বলেন, ৪৫ জন গ্রাহকের কাছে পল্লী বিদ্যুৎ সমিতির পাওনা রয়েছে এক লাখ ৯৬ হাজার ৭৩৫ টাকা। তাদের সংযোগ বিচ্ছিন্ন করে ভ্রাম্যমাণ আদালত তিনদিনের সময় দিয়েছেন। ওই সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না করলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। এ ছাড়া ১০টি পার্শ্ব সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ভবিষ্যতে পার্শ্ব সংযোগ ব্যবহার না করার জন্য তাদের সতর্ক করেছেন ভ্রাম্যমাণ আদালত।
তিনি আরও বলেন, বকেয়া আদায়ে অভিযান অব্যহত থাকবে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান