রংপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

রংপুর প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৬, ১৫:১৮আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ১৫:১৮

যাবজ্জীবন রংপুরের পীরগজ্ঞে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী একাব্বর হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় দেন।

মামলা সূত্রে জানা গেছে, পীরগজ্ঞ উপজেলার ভোন্ডাবাড়ি এলাকার একাব্বর হোসেন বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রী রিনা বেগমকে নির্যাতন করতেন। ২০১৩ সালের ৩ মে রাতে একাব্বর তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর লাশের গলায় ওড়না পেঁচিয়ে ঘরের মধ্যে বাঁশের সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। এলাকাবাসী একাব্বরকে ধরে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় নিহতের ভাই রওশন আলী বাদী হয়ে পীরগজ্ঞ থানায় হত্যা মামলা করেন। মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।  আসামি আগেও তিনটি বিয়ে করেন বলে আদালত সূত্রে জানা গেছে।

সরকারপক্ষে মামলাটি  পরিচালনা করেন অ্যাডভোকেট ফারুখ মো. রেজাউল করিম। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট কমল চন্দ্র বর্মণ।

আরও পড়ুন:
রংমিস্ত্রি জহির আয়ের অর্ধেকই ব্যয় করেন জনকল্যাণে

/বিটি/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম