কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। শুক্রবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ওই কৃষকের নাম আমিনুল ইসলাম (৩৫)। তাকে ফুলবাড়ী থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি উত্তর অনন্তপুর গ্রামের আশরাফুল আলীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, সকালে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৪৭ এর কাছে বাংলাদেশ ভূখণ্ডে কয়েকজন কৃষক ধান কাটতে গেলে ভারতের খেতাবের কুটি বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে আমিনুল ইসলাম নামে এক কৃষক আহত হন।
৪৫ বিজিবি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকির হোসেন জানান, এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
পরিচয় মেলেনি ভারতীয় সীমান্তে উদ্ধার মৃতদেহের
/বিটি/







