দীপাবলিতে বিজিবি ও বিএসএফের শুভেচ্ছা বিনিময়

হিলি প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৬, ১৫:২১আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ১৫:৪১

দীপাবলিতে বিজিবি ও বিএসএফের শুভেচ্ছা বিনিময় দীপাবলি উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ’কে) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় বিজিবিকেও মিষ্টি উপহার দিয়ে দীপাবলীর শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

রবিবার সকাল ১১ টায় হিলি সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শুন্যরেখা দিয়ে বিজিবি জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান ভারতের ১৯৯-পতিরাম বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক আলকেশ সিনহার হাতে মিষ্টি তুলে দেন। এসময় দুই বাহিনীর পক্ষে একে অপরকে দীপাবলীর শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন।

বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডারের পক্ষ থেকে ভারতের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি ও জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে ভারতের পতিরাম ১৮৩ বিএসএফ এবং ১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক ও হিলি সিপি ক্যাম্প কমান্ডারের পক্ষ থেকে ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার বরাবর মোট সাত প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়।

অপরদিকে বিএসএফ রায়গঞ্জ সেক্টর কমান্ডারের পক্ষ থেকে বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার, বিএসএফ-১৯৯ পতিরাম ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষ থেকে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক ও ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এবং হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডারের পক্ষ থেকে বিজিবি হিলি চেকপোষ্ট ক্যাম্প কমান্ডার, হিলি বিওপি ও বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার বরাবর মোট ৫ প্যাকেট মিষ্টি ও এক প্যাকেট ফল উপহার দেওয়া হয়।

এসময় সেখানে ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের কমান্ডার ইন্সপেক্টর হেপুনি কাশি, খালিদ ডিবি, হিলি চেকপোস্ট কমান্ডার দলবির সিং, বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান, চেকপোস্ট কমান্ডার হাবিলদার মোস্তফা হোসেনসহ দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

বিজিবি জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোস্তাফিজুর রহমান জানান,  দীপাবলি উপলক্ষে আমাদের বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে তাদের দীপাবলীর শুভেচ্ছা জানিয়েছি। তারাও আমাদের মিষ্টি উপহার দিয়ে দীপাবলীর শুভেচ্ছা জানিয়েছে। এতে করে দুই বাহিনীর মধ্যে বিরাজমান সৌহার্দপুর্ণ সম্পর্ক ও আন্তরিকতা আরও বাড়বে।

/এমডিপি/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম