সাদুল্লাপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

গাইবান্ধা প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৬, ১৯:৫২আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ১৯:৫২

গাইবান্ধা জেলা গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একই স্কুলের দফতরী কাম নাইট গার্ড আব্দুর রউফ মিয়াকে (৩৫) রবিবার আটক করেছে পুলিশ।

আটক আব্দুর রউফ মিয়া উপজেলার ছান্দিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরী কাম নাইট গার্ড পদে কর্মরত এবং ছান্দিয়াপুর গ্রামের কবীর উদ্দিনের ছেলে।

সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, আব্দুর রউফ মিয়া গত বৃহস্পতিবার স্কুল ছুটির পর দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে কৌশলে ডেকে বিদ্যালয়ের ছাদে নিয়ে যায়। সেখানে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে সে দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি ওই ছাত্রীর অভিভাবকরা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহমানকে জানান। স্কুল শনিবার পর্যন্ত ছুটি থাকায় তিনি বিষয়টি নিয়ে রবিবার আলোচনা করবেন বলে তাদেরকে জানান। পরে প্রধান শিক্ষক বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য রবিবার সকালে স্কুলে সালিশ বৈঠক বসান। এতে গ্রামবাসী উত্তেজিত হয়ে বিদ্যালয়ের আসবাপত্র ভাঙচুর ও প্রধান শিক্ষকের উপর চড়াও হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রউফকে আটক  করে।

তিনি আরও জানান, এ ঘটনায় রবিবার সন্ধ্যায় ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

আরও পড়ুন:
‘বাড়ি থেইক্যা ধইরা পুলিশ বলছে কটেজ থেইক্যা ধরছে’

/বিটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম