রংপুর নগরীর মাহিগঞ্জের পূর্ব মহেন্দ্রা এলাকায় বিষাক্ত মদ পান করে ৩ জন মারা গেছেন। রবি ও সোমবার সকালে মহেন্দ্র এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন, আবুল কালাম আজাদ (৫৫), আনোয়ার হোসেন (৪৫) ও শাহাজাহান ।
পুলিশ জানায়, শনিবার রাতে বরদরগা বাজারে মদ পান করে মহেন্দ্রা এলাকার কয়েকজন ব্যক্তি বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে আবুল কালাম আজাদ নামে একজন পরদিন রবিবার সকালে মারা যায়। এরপর সোমবার ভোরে একই এলাকায় আনোয়ার হোসেন ও শাহাজাহান মারা যায়।
মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস শাহ আলম বলেন, তারা বিষাক্ত মদ খেয়ে মারা গেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কয়েক মাস আগেও মাহিগঞ্জ এলাকায় বিষাক্ত মদ পান করে ৮ জন মারা গিয়েছিলো।
/এমডিপি/








