কুড়িগ্রামে ৬ ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট গ্রহণ সম্পন্ন

আরিফুল ইসলাম, কুড়িগ্রাম
৩১ অক্টোবর ২০১৬, ১৮:১৮আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ১৮:১৮





কুড়িগ্রাম কুড়িগ্রামের অধুনালুপ্ত ছিটমহল লাগোয়া ফুলবাড়ী ও ভুরুঙ্গামারী উপজেলার ৬টি ইউনিয়নে সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ৬ ইউনিয়নের ৮৪ টি ভোট কেন্দ্রে কোথাও কোনও প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।



বিলুপ্ত ১১টি ছিটমহলের মধ্যে দেশের বৃহৎ বিলুপ্ত ছিটমহল ফুলবাড়ী উপজেলার দাশিয়ারছড়ায় একমাত্র ভোট কেন্দ্র শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসা। এ ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৭শ’ ৮৬ জন। এর মধ্যে নারী ভোটার ৪০৪ জন ও পুরুষ ভোটার ৩শ’ ৮২ জন।
ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে ৬৮ বছরের বন্দী দশা থেকে মুক্ত মানুষেরা বিপুল উৎসাহ উদ্দীপনায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জীবনের প্রথম ভোট প্রদান করছেন। ভোটাররা আশা করছে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধি তাদের পাশে থেকে বিলুপ্ত ছিটের উন্নয়নমূলক কাজ আরও ত্বরান্বিত করবে।
বিলুপ্ত ছিটমহল সংযুক্ত ৬ ইউনিয়নের ৮৪ টি ভোট কেন্দ্রে মোট ভোটার ১ লাখ ৩৪ হাজার ৮শ’ ৪৯ জন। এর মধ্যে বিলুপ্ত ১১টি বিলুপ্ত ছিটের ভোটার সংখ্যা ৩৪শ’ ৫১ জন।
৬ ই্উনিয়নে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ চেয়ারম্যান পদে ৩১ জন, সাধারণ সদস্য পদে ২০১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোট শান্তিপূর্ণ করতে নিয়মিত বাহিনীর পাশাপাশি বিজিবি ও র্যাহব মোতায়েন করা হয়েছে।
ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়া লাগোয়া ফুলবাড়ী সদর, কাশিপুর ও ভাঙ্গামোড় এবং ভুরুঙ্গামারী উপজেলার ১০টি বিলুপ্ত ছিটমহল লাগোয়া পাথরডুবি, শিলকুড়ি ও ভুরুঙ্গামারী সদর ইউনিয়নে নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গণনার কাজ চলছে।
কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন এবং পুলিশ সুপার মো. তবারক উল্লাহ ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেন। এসময় কুড়িগ্রামের পুলিশ সুপার মো. তবারক উল্ল্যাহ জানান, বিলুপ্ত ছিটবাসীদের ভোট নির্বিঘ্ন করতে বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনী কেন্দ্র গুলোতে দায়িত্ব পালন করছে। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ট্রিবিউনকে জানান, বিকেল সাড়ে চারটা পর্যন্ত পাওয়া কেন্দ্রগুলোর ভোট কাস্টিং এর হিসেব অনুযায়ী কেন্দ্রগুলোতে শতকরা ৮০ ভাগেরও বেশি ভোটার উপস্থিতি ছিল। বিকেল চারটায় ভোট গ্রহণ শেষে গণনা চলছিল বলে জানান তিনি।
/এইচকে/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের