পঞ্চগড়ের ৩টি উপজেলার বিলুপ্ত ছিটমহলযুক্ত ৮টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুল আলম বাবু বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।
জানা যায়, ‘নতুন বাংলাদেশিরা’ ‘পুরাতন বাংলাদেশিদের’ সঙ্গে দীর্ঘ লাইনে দাড়িয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন। বিলুপ্ত ছিটমহলের নাগরিকরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় জীবনে প্রথমবারের মত ভোটাধিকার প্রয়োগ করছেন।
সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করার লক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, বিজিবি ও র্যা্বের স্ট্রাইকিং ফোর্স নজরদারী করেছেন।
তিন উপজেলার বিলুপ্ত ছিটমহল সংযুক্ত ৮ টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৩৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৮ জন এবং সদস্য পদে ৩২৬ জন প্রার্থী প্রতিন্দন্দ্বিতা করেছেন।
জেলার ৩টি উপজেলার বিলুপ্ত ছিটমহলযুক্ত ৮ টি ইউনিয়নে বিলুপ্ত ছিটমহলের নাগরিকসহ মোট ভোটার সংখ্যা প্রায় দেড় লাখ। ৮টি ইউনিয়নে মোট ৭২ টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে।
/এইচকে/আপ-এআর/








