ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৩ নভেম্বর ২০১৬, ২০:৪৮আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ২০:৫০

ঠাকুরগাঁও ঠাকুরগাঁও হরিপুর উপজেলার উত্তর সোনমতি গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষে হামলায় শাহজাহান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আহতদের রানীশংকৈল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে গুরুতর আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত শাহজাহান হরিপুর উপজেলার উত্তর সোনামতি গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মসিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়,দীর্ঘদিন ১১ একর ৪৮শতক জমির মালিকানা দাবি নিয়ে শাহজাহান ও একই এলাকার জামালের বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে আজ সকালে শাহজাহান তার জমিতে ধান কাটতে গেলে ওই এলাকার নুরুল ইসলাম,জামাল মেম্বার ও তাদের দলবল নিয়ে শাহজাহানকে ধান কাটতে বাধা দিলে উভয়পক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে শাহজাহানকে জখম করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী