রংপুরে সংখ্যালঘুদের ওপর হামলা, প্রতিবাদে থানা ঘেরাও

রংপুর প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৬, ১৪:৫২আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ১৪:৫৬



রংপুর নগরীর সাতগাড়া মাছুয়া পাড়া মহল্লায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার দুপুরে হামলার প্রতিবাদে ওই এলাকার বাসিন্দারা কোতোয়ালী থানা ঘেরাও করেছে।তারা থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এসময় বিভিন্ন বক্তব্য সম্বলিত প্ল্যাকার্ড বহন করে তারা। রংপুরে সংখ্যালঘুদের ওপর হামলা, প্রতিবাদে থানা ঘেরাও

এলাকাবাসীরা জানা, শুক্রবার সকালে অজিত চন্দ্রের ছেলে অলিন (১২) মাছ বাজারে যাওয়ার সময় কাফি , আসাদুল , বাদশাসহ অন্যান্য সন্ত্রাসীরা তার ওপর হামলা চালিয়ে তাকে বেদম মারধর করে এবং তার পা ভেঙে দেয়।

আহত অলিনের বড় বোন রতিনা জানায়, কালিপুজা উপলক্ষে কয়েকদিন আগে সাতগাড়া মাছুয়া পাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র এলাকার ছোট ছোট ছেলেদের মাঝে ঝগড়া হয়। এ ঘটনায় স্থানীয় কাফি , আসাদুলসহ অন্যান্য সন্ত্রাসীরা তাদের দেখে নেবার হুমকি দেয়। এর জের ধরে সন্ত্রাসীরা আজ সকালে তার ভাই অলিনকে মারধর করে। তাকে আহতাবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনার সময় সন্ত্রাসীরা হিন্দুদের এলাকা থেকে বিতাড়িত করবে সবাইকে মারধর করে বাড়িঘরে আগুন ধরিয়ে দেবে বলে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় মাসুয়া পাড়া মহল্লায় বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের পরিবারে মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। তাই বাধ্য হয়ে তাদের নিরাপত্তার দাবিতে থানার সামনে অবস্থান নেওয়া হয়েছে। তারা অবিলম্বে দায়ী সন্ত্রাসীদের গ্রেফতার এবং তাদের জানমালের নিরাপত্তা দেওয়ার দাবি জানায়।

প্রায় আধা ঘণ্টা থানার সামনে বিক্ষোভ করার পর কোতোয়ালী থানার ওসি তদন্ত আব্দুল আজিজ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করার আশ্বাস দেন।

এ ব্যাপারে কোতোয়ালী থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দায়ীদের গ্রেফতার করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম