দুর্নীতির দায়ে ফেনীর পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক রংপুরে গ্রেফতার

রংপুর প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৬, ১৬:২৩আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ১৬:২৩

গ্রেফতারের প্রতীকী ছবি ২ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে পাসপোর্ট অধিদফতর ফেনীর সহকারী পরিচালক রেজাউল ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা। শুক্রবার রংপুর নগরীর তাজহাট এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রংপুর দুদক আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মোজাহার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
দুদক কর্মকর্তারা জানান, রেজাউল ইসলাম জনতা ব্যাংক নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কৈমারী শাখার ম্যানেজার পদে থাকাকালীন ২ কোটি ১৪ লাখ ৬১ হাজার ৩০০ টাকা আত্মসাৎ করেন। এ অভিযোগে জনতা ব্যাংকের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়।
কর্মকর্তারা আরও জানান, আসামি জনতা ব্যাংক থেকে চাকরিচ্যুত হওয়ার পর পাসপোর্ট অধিদফতরে যোগদান করে। বর্তমানে সে ফেনীতে পাসপোর্ট অফিসে সহকারী পরিচালক হিসেবে কর্মরত আছেন। গোপন সংবাদের ওপর ভিত্তি করে আজ শুক্রবার সকালে তাকে নগরীর তাজহাট এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। এরপর তাকে সরাসরি কোতোয়ালী থানায় নিয়ে আসা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম