হিলিতে ছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

হিলি প্রতিনিধি
০৫ নভেম্বর ২০১৬, ০২:২৩আপডেট : ০৫ নভেম্বর ২০১৬, ০২:২৬

হিলিতে ছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড দিনাজপুরের হিলিতে কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে রাসেল হাসান (১৮) নামের এক বখাটেকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাত ৮টায় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট মোছা.শুকরিয়া পারভীন এ রায় প্রদান করেন।

রাসেল হাসানের বাড়ি হাকিমপুর উপজেলার পৌরসভাধীন ফকিরপাড়া এলাকায়।

হাকিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই ) মো.আতিকুজ্জামান জানান, হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে কলেজে ও প্রাইভেটে পড়তে যাওয়ার পথে রাসেল হাসান প্রায়ই তাকে উত্যক্ত করতো এবং চিঠিপত্র দেওয়ার চেষ্টা করতো। আজ  শুক্রবার ওই ছাত্রীর বাবার অভিযোগের প্রেক্ষিতে ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সন্ধ্যায় তাকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের কাছে উপস্থাপন করলে বিচারক তাকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।

আগামীকাল শনিবার সকালে তাকে দিনাজপুর কারাগারে পাঠানো হবে বলেও জানিয়েছেন এসআই আতিকুজ্জামান।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম