মন্দির কমিটি মন্দিরে হামলার মামলা দিতে অস্বীকৃতি জানানোয় এবং পুলিশ অভিযোগ তুলে নেওয়ায় ১৫১ ধারায় গ্রেফতার দেখানো নারগুন ইউপি চেয়ারম্যান পয়গাম আলী জামিনে মুক্তি পেয়েছেন। শুক্রবার (৪ নভেম্বর) তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় তিনি ঠাকুরগাঁও জেলা কারাগার থেকে মুক্তি পান। মুক্তি পাওযার পর পয়গাম আলী সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে মন্দির ভাঙায় জড়িতদের শাস্তি দাবি করেন।
রবিবার সকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট মোল্লা সাইফুল ইসলামের কোর্ট পয়গাম চেয়ারম্যানকে মন্দির ভাঙচুরের মামলা থেকে অব্যাহতি দিয়ে তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সদর উপজেলার নারগুন ইউপির পোকাতি গ্রামে রাত ১২টার দিকে পূজারিরা বাড়ি ফেরার পর দুর্বৃত্তরা দুর্গা মন্দিরের ভেতরে ঢুকে গীতায় আগুন দেয় এবং কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করে।
/এসটি/








