স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৬, ২০:৩৫আপডেট : ০৯ নভেম্বর ২০১৬, ২০:৩৫

লালমনিরহাট লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট সাঁকোয়া এলাকায় এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের ঘটনায় কলেজছাত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যায় মেয়েটির চাচা বাদী হয়ে কলেজছাত্র সোহাগ বাবুর (২০) বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ করেন।

লালমনিরহাট সদর থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, কুলাঘাট ইউনিয়নের সাকোয়া এলাকার মৃত আব্দুল মোন্নাফ মাহবুলের ছেলে কলেজছাত্র সোহাগ বাবু দীর্ঘদিন ধরে তার প্রতিবেশী সপ্তম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে বখাটে সোহাগকে সতর্কও করা হয়। মঙ্গলবার দুপুরে রাস্তা দিয়ে যাওয়ার সময় সোহাগ মেয়েটিকে জোরপূর্বক পাশেই কুলসুম বেগম নামে এক নারীর বাড়িতে নিয়ে যায়। ওই বাড়িতে কেউ না থাকায় সোহাগ মেয়েটিকে ধর্ষণ করে। এ সময় বাড়ির মালিক কুলসুম বেগম এসে পড়লে সোহাগ পালিয়ে যায়। মেয়েটিকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লালমনিরহাট সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন:

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম