জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি: মির্জা ফখরুল

লালমনিরহাট প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৬, ০১:০৫আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ০১:৩০

যেকোনও সময়ে জাতীয় নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত, বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার লালমনিরহাটের বড়বাড়িতে শহীদ আবুল কাশেম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি: মির্জা ফখরুল মির্জা ফখরুল বলেন, ‘যোগ্য নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এজন্য নির্বাচনকালীন সময়ে আওয়ামী লীগকে সরকার থেকে সড়ে দাঁড়াতে হবে। তবে জেলা পরিষদ নির্বাচনে বিএনপি যাবে কী না এখনও সে বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।’

এসময় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রতিক হামলার ঘটনায় আওয়ামী লীগের লোকজন জড়িত উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘রামুর ঘটনা থেকে শুরু করে গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীর ঘটনাগুলো প্রমাণ করে এগুলো হচ্ছে বিচারহীনতার সংস্কৃতি। গোবিন্দগঞ্জে সাঁওতাল পরিবারের ওপর হামলা স্থানীয় আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা ঘটিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার নিজেদের ধর্মনিরপেক্ষ দাবি করলেও তারাই মূলত সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছে। আওয়ামী লীগ সবসময়ে চায় এককভাবে নির্বাচন করে ক্ষমতায় যেতে। এককভাবে দেশ চালাতে।’

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, কেন্দ্রীয় কমিটির ত্রুীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রেজওয়ানুল হক, নির্বাহী সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ফরহাদ হোসেন আজাদ ও লালমরিহাট জেলা বিএনপির সম্পাদক হাফিজুর রহমান বাবলাসহ স্থানীয় বিএনপির নেতারা।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম