হাতকড়াসহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৬, ১৭:৪০আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ১৭:৪০

গ্রেফতারের প্রতীকী ছবি গাইবান্ধার সাদুল্লাপুরে পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নেওয়া আসামি মো. হাছেন আলীকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। এসময় হাতকড়াটিও উদ্ধার করা হয়। ঘটনার ৫ দিন পর বুধবার সকালে গাইবান্ধা সদর উপজেলার কুপতলা বাজারের রেজাউল করিমের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে এ মামলায় হাছেন আলীর স্ত্রী সাফিয়ান বেগমকে গত রবিবার গ্রেফতার করেছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এস আই) রনি কুমার বাংলা ট্রিবিউনকে জানান, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে গত শনিবার রাতে আহত (এস আই) মো. মোজাম্মেল হক বাদী হয়ে ৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। গোপন খবরে অভিযান চালিয়ে তাকে আজ গ্রেফতার করা হয়।

সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, গ্রেফতারকৃত আসামিকে বুধবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

প্রসঙ্গত, জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় করা একটি মামলার দুই আসামিকে ধরতে গত শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন (পশ্চিম দামোদরপুর) এলাকায় হাছেন আলীর বাড়িতে যায় দুই পুলিশ সদস্য। পরে আসামি হাছেনকে ধরে হাতকড়া লাগানোর সঙ্গে সঙ্গে তার ছেলে লাইচ মিয়া ও পরিবারের সদস্যরা পুলিশ উপর আক্রমণ করে। একপর্যায়ে ওই মামলার অন্য আসামি লাইচ মিয়া দা দিয়ে এসআই মোজাম্মেলের হাতে আঘাত করে তার বাবাকে ছিনিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে পালিয়ে যায়।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী