সব সম্প্রদায়ের মানুষ আজ গুম-হত্যার শিকার: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৬, ২১:০৫আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ২১:২০

 

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের মানুষের মৌলিক অধিকার পুরোপুরি হরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দেশে সব ধর্মীয় সম্প্রদায়ের মানুষ আজ নির্যাতন, দাঙ্গা, জ্বালাও-পোড়াও-গুম-হত্যার শিকার। তাদের বাড়িঘর থেকে বিতাড়িত করা হচ্ছে।’ বুধবার সন্ধ্যায় ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে জেলা যুবদলের ত্রি-বার্ষিক কাউন্সিলে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী লীগ সরকার ১৯৭৫ সালে ক্ষমতায় এসে ৩০ হাজার দেশপ্রেমিক কিশোর-যুবক-যোদ্ধাকে হত্যা করেছিল। আজ এতদিন পর জোর করে ক্ষমতায় এসে একই কায়দায় হত্যা-নির্যাতন-গুম চালিয়ে যাচ্ছে।’

 ‘মা-বোনদের নিরাপদে বাইরে বের হওয়ার উপায় নেই’ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘তারা প্রতিনিয়ত ধর্ষণ-নিপীড়ন-হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন।’ এ সময় তিনি যুবদলকে সংঘবদ্ধভাবে আন্দোলনের প্রস্তুতি নিতে পরামর্শ দেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ‘আওয়ামী লীগ সব মুক্তিযোদ্ধার অবদানকে অস্বীকার করে এককভাবে নিজেদের নেতাকেই মুক্তিযুদ্ধের সব অবদানের কৃতিত্ব দেয়। তাদের মতে যুদ্ধের সময় ১ কোটি মানুষ ভারতে যায়। বাকি সাড়ে ছয় কোটির সবাই রাজাকার!’

জেলা যুবদলের আহবায়ক চৌধুরী মহিবুল্লাহ আবু নুরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন যুবদলের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি আলবার্ট পি কস্টা, কেন্দ্রীয় সহ-সভাপতি ফরহাদ হোসেন আজাদ, পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন ও সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান প্রমুখ।

 

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম