জেলা পরিষদ নির্বাচন: আলোচনায় আ. লীগের দুই নেতা

কুড়িগ্রাম প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৬, ১২:৫৭আপডেট : ২১ নভেম্বর ২০১৬, ১৫:৫০

জেলা পরিষদ নির্বাচন: আলোচনায় আ. লীগের দুই নেতা জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর কুড়িগ্রামে আওয়ামী লীগের দুজন প্রভাবশালী প্রার্থীর নাম আলোচনায় উঠে এসেছে। তারা ইতোমধ্যে প্রচারণা শুরু করেছে বলে জানা গেছে। তবে নির্বাচনে বিএনপির কোনও প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে না বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.সাইফুর রহমান রানা।

আওয়ামী লীগের ওই দুই সম্ভাব্য প্রার্থী হলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের বর্তমান প্রশাসক মো.জাফর আলী এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান সদর উপজেলা চেয়ারম্যান মো.পনির উদ্দিন আহমেদ।

এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান রানা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘কেন্দ্রিয় সিদ্ধান্ত মোতাবেক আসন্ন জেলা পরিষদ নির্বাচনে কুড়িগ্রাম জেলা বিএনপির কোনও প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন না।’

কুড়িগ্রাম সদর উপজেলার ৬টি ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে বিএনপি সমর্থিত চেয়ারম্যান ও সদস্যদের ভোট কে পাচ্ছেন,এমন প্রশ্নের জবাবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা কাকে ভোট দিব সে ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই মহূর্তে তা প্রকাশ করতে চাচ্ছি না।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.জাফর আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দল আমাকে সমর্থন দিলে আমি দল-মত নির্বিশেষে সবার ভোট পাবো বলে বিশ্বাস করি। কুড়িগ্রামের উন্নয়নের স্বার্থে ভোটাররা আমাকেই নির্বাচিত করবে।’

জেলা নির্বাচন অফিসার মো.দেলোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, ‘কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে জেলার তিনটি পৌরসভা এবং ৭৩টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ হাজার ১০ জন । তিনি আরও জানান, গত ৩১ অক্টোবর অনুষ্ঠিত বিলুপ্ত ছিটমহল সংশ্লিষ্ট ৬ ইউনিয়নে নির্বাচিত জনপ্রতিনিধিরা এখন পর্যন্ত শপথ না নেওয়ায় ওই ইউনিয়নগুলোর পূর্বের জনপ্রতিনিধিরাই ভোটার হিসেবে বহাল থাকবেন। তবে নির্বাচনের আগে তাদের শপথ হয়ে গেলে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদনের প্রেক্ষিতে তারা জেলা প্ররিষদ নির্বাচনে ভোটার হতে পারবেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম