পঞ্চগড় থেকে শুরু ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি

পঞ্চগড় প্রতিনিধি
২৫ নভেম্বর ২০১৬, ০৭:২৬আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ০৭:৩২

জাতীয় কমিটির কর্মসূচি শুরুর আগে বক্তব্য রাখেন নেতারা

‘রামপাল চুক্তি ছুঁড়ে ফেল, সুন্দরবন রক্ষা কর’ এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড় থেকে ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি শুরু হয়েছে। জাতীয় তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটি পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে এ কর্মসূচি শুরু হয়।

এরই মধ্য দিয়ে ২৬ নভেম্বর কেন্দ্রীয় মহাসমাবেশ সফল করতে রংপুর বিভাগের পঞ্চগড় থেকে ‘ঢাকা চলো’ কর্মসূচির যাত্রা শুরু হলো বলে কমিটি সূত্রে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করে।

কর্মসূচি শুরুর আগে বক্তারা রামপাল প্রকল্পসহ সুন্দরবনবিনাশী সকল অপতৎপরতা বন্ধ ও জাতীয় কমিটির ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। একই সঙ্গে জাতীয় সম্পদ সুন্দরবনকে রক্ষায় কেন্দ্রীয় মহা সমাবেশ সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

বক্তব্য রাখেন জাতীয় তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটি পঞ্চগড় জেলা শাখার আহ্বায়ক মুক্তিযোদ্ধা তরিকুল আলম, সদস্য সচিব অ্যাডভোকেট এরশাদ হোসেন সরকার, সিপিবির জেলা সভাপতি রেজাউল ইসলাম, সিপিবি নেতা আশরাফুল ইসলাম, ফিরোজা বেগম চামেলি প্রমুখ।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম