সাঁওতালদের ওপর হামলা: সোমবার উত্তরাঞ্চলে জাতীয় আদিবাসী পরিষদের বিক্ষোভ

রংপুর প্রতিনিধি
২৫ নভেম্বর ২০১৬, ১৪:১২আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ১৪:১৪

গাইবান্ধার গোবিন্দগজ্ঞে সাঁওতালদের ওপর হামলার প্রতিবাদে আগামী সোমবার (২৮ নভেম্বর) রংপুর, রাজশাহী ও খুলনা এ তিন বিভাগে বিক্ষোভ সমাবেশ ও মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় আদিবাসী পরিষদ। শুক্রবার বেলা ১১টায় রংপুর চেম্বার ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্র নাথ সরেন। সাঁওতালদের ওপর হামলা: সোমবার উত্তরাঞ্চলে জাতীয় আদিবাসী পরিষদের বিক্ষোভ
লিখিত অভিযোগে সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৬ ও ৭ নভেম্বর রংপুর চিনি কল কর্তৃপক্ষ পুলিশ ও স্থানীয় ভুমিগ্রাসী অপশক্তি জোট বেঁধে সাঁওতালদের ওপর বর্বরোচিত হামলা চালায়। গরু ছাগল , ধান চাল , সেচ যন্ত্র ঘরের টিন লুটপাট করে বাড়িঘর আগুনে জ্বালিয়ে দেয় । ঘটনাস্থলে পুলিশের গুলিতে নিহত হয় শ্যামল হেমব্রন , রমেশ টুডু ও মঙ্গল মার্ডি। গুরতর আহত হয়ে এখনও চিকিৎসাধীন তিন সাঁওতাল।হামলাকারীদের শিকার হয় প্রতিষ্ঠিত ফুলমনি মরমু শিশু শিক্ষা সাংস্কৃতিককেন্দ্র। সন্ত্রাসীরা আগুন দিয়ে জ্বালিয়ে দেয় প্রতিষ্ঠানটি। এ ঘটনায় পুলিশ উল্টো সাঁওতালদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাদের হয়রানি করছে। শুধু তাই নয় সাঁওতালদের সেখান থেকে উচ্ছেদ করার জন্য নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। অথচ ঘটনার নায়ক স্থানীয় সাংসদ আবুল কালাম আজাদ ও সাপমারা ইউপি চেয়ারম্যান টুটুলসহ সন্ত্রাসীদের এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি। বরং পুরো ঘটনাকে ধামা চাপা দেবার জন্য স্বপন মরমু নামে এক সাঁওতালকে দিয়ে জজ মিয়া নাটকের মতো একটি সাজানো মামলা করিয়েছে পুলিশ।

এসব ঘটনার প্রতিবাদে আগামী ২৮ নভেম্বর রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে বিক্ষোভ সমাবেশ ও মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ওই সময়ের মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুণ্ডা, আদিবাসী নেতা সুভাষ চন্দ্র হেমরন, জেলা সিপিবি নেতা শাহাদত হোসেন, অধ্যাক্ষ নজরুল ইসলাম হক্কানী ওয়াকার্স পার্টি রংপুর জেলা সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম