নীলফামারীতে জেলা পরিষদ নির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নীলফামারী প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৬, ১৯:৫৮আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ২০:০২

নীলফামারীতে জেলা পরিষদ নির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল জেলা পরিষদ নির্বাচনে দাখিলকৃত প্রার্থীদের মনোনয়নপত্র যাছাই বাছাইয়ে ওয়ার্ড সদস্য পদে তিনজন ও সংরক্ষিত আসনের সদস্য পদে একজনসহ চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার সকাল ১১টা থেকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাছাই বাছাইকালে নির্বাচনের জেলা রির্টানিং অফিসার জেলা প্রশাসক জাকীর হোসেন ওই চারজনের মনোনয়নপত্র বাতিল করেন।

সহকারী রির্টানিং অফিসার জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন জানান, বাতিলকৃত চারজনের মনোনয়নপত্রের মধ্যে রয়েছে সংরক্ষিত ৩ নম্বর নারী আসনে চারজন প্রার্থীর মধ্যে একজন প্রার্থী খাদিজা বেগম, সাধারণ ওয়ার্ড সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডের ৭ জন প্রার্থীর মধ্যে একজন তারিক আকরাম তপন, ৭ নম্বর ওয়ার্ডে ৬ জন প্রার্থীর মধ্যে একজন মো. শাহজাহান ও ১১ নম্বর ওয়ার্ডে ৬ প্রার্থীর মধ্যে একজন গোলাম রব্বানী শাহ।

গত ১ ডিসেম্বর মনোয়নপত্র দাখিলের শেষ দিন বিকাল ৫ পর্যন্ত  চেয়ারম্যান পদে ২ জন ১৫টি সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৭৯ জন ও ৫টি সংরক্ষিক নারী আসনে ১৮ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছিল।

মনোনয়নপত্র বাছাই শেষে এখন চেয়ারম্যান পদে দুজন, ৫টি সংরক্ষিত ওয়ার্ডে ১৭ জন ও ১৫টি সাধারণ ওয়ার্ডে ৭৬ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী রইল।

আগামী ১১ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ও প্রতীক বরাদ্দ  এবং ২৮ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম