সাঁওতালদের ওপর হামলার ঘটনায় রংপুরে সংহতি সমাবেশ

রংপুর প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৬, ১৯:২৭আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ১৯:২৭

 

সাঁওতালদের ওপর হামলার ঘটনায় রংপুরে সংহতি সমাবেশ ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি গাইবান্ধার গোবিন্দগজ্ঞে সাঁওতালদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সংহতি সমাবেশ ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সংহতি সমাবেশে  গোবিন্দগজ্ঞের সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও ইউপি চেয়ারম্যান টুটুলসহ সন্ত্রাসীদের বিচার দাবি করা হয়। জাতীয় আদিবাসী পরিষদ, রংপুর জেলা শাখার উদ্যোগে সমাবেশে ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

সংহতি সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মনিলাল দাস, সাধারণ সম্পাদক রাজিব কুমার মাহাতো, আদিবাসী নেতা রনিটপ্প, জাসদ রংপুর মহানগর সভাপতি গৌতম রায়, সিপিবির কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য শাহাদত হোসেন, বাসদ নেতা আব্দুল কুদ্দুস প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, ঘটনার এক মাস অতিবাহিত হলেও সাঁওতালদের ওপর তাণ্ডবের নায়ক আবুল কালাম আজাদ ও ইউপি চেয়ারম্যান টুটুলকে গ্রেফতার করা হয়নি। তারা প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।

তারা অভিযোগ করেন, ‘সর্বস্ব হারানো শত শত আদিবাসী একমাস ধরে খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছে অথচ তাদের পুর্নবাসনে এখন পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।’

নেতারা অবিলম্বে এমপিসহ জড়িতদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ার করেন। সমাবেশ শেষে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

 

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম