দিনাজপুরে বয়লার বিস্ফোরণে আহত ৪

দিনাজপুর প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৬, ২২:১৬আপডেট : ১২ ডিসেম্বর ২০১৬, ২২:১৬

 

দিনাজপুর দিনাজপুরের রাণীগঞ্জে হাসকিং মিলের বয়লার বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও একজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের প্রত্যেকেরই শরীরের বিভিন্ন অংশ গরম পানিতে ঝলসে গেছে।
আহতরা হলেন- দিনাজপুরের সদর উপজেলার ৩নং ফাজিলপুর ইউনিয়নের রানীগঞ্জ এলাকার মৃত খবির উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম, ফাজিলপুর এলাকার রোস্তম আলীর ছেলে গেদা, একই এলাকার খোকা মিয়ার ছেলে গোলজার হোসেন ও আমজাদ হোসেনের স্ত্রী আনোয়ারা বেগম।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৭ টার দিকে রানীগঞ্জ বাজারের তৌহিদুল ইসলামের ওই হাসকিং মিলে ধান সিদ্ধ করার সময় হঠাৎ বয়লার বিস্ফোরণ ঘটে। এতে কাজ করা চারজন শ্রমিক গুরুতর আহত হয়। পরে তাৎক্ষণিকভাবে তাদের চারজনকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে গোলজার নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

৩নং ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে সঙ্গেই লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।তিনি নিজে আহতদের খোঁজখবর নিচ্ছেন।

দিনাজপুর কোতোয়ালী থানার অফিসার্স ইনচার্জ রেদওয়ানুর রহিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ কোনও অভিযোগ দেয়নি, তবে ঘটনায় কারও গাফিলাতি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম